বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

‘জোকার ২’- এর নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক

Main Admin
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জোকার’-এর সিক্যুয়েল ‘জোকার-২’ এর নতুন পোস্টার প্রকাশ্যে আনলেন পরিচালক টড ফিলিপস। হোয়াকিন ফিনিক্স এবং লেডি গাগার সিনেমার নতুন স্টিল ছবি ভক্তদের উদ্দেশে শেয়ার করেন তিনি। ছবিগুলো শেয়ার করে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আশা করি আপনাদের দিনটি ভালোবাসায় পূর্ণ হবে।’ এদিকে জোকারের নতুন ছবি প্রকাশ্যে আসতেই দারুণ খুশি  অনুরাগীরা। দীর্ঘদিন ধরেই সিনেমাটির অপেক্ষায় ভক্তরা। মন্তব্য করে জানান নিজেদের অনভুতি।

জোকারের চরিত্র ঘিরে উন্মাদনার ‚ শেষ নেই অনরাগীদের। এবার হার্লে কুইনের চরিত্রে লেডি গাগার অন্তর্ভক্তি সেই উন্মাদনা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ইতিমধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে শুটিং শেষ হলেও সিনেমার প্লট এখনো গোপন রাখা হয়েছে। সিক্যুয়েলটি বেশির ভাগই রহস্যে আছন্ন যদিও, তবে ভক্তরা আশা করতে পারেন যে চলচ্চিত্র টি তার নিজস্ব স্বতন্ত্রতায় থাকবে। এর মানে হলো- ‘জাস্টিস লিগ’ ফিল্মগুলোতে দেখা ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সঙ্গে সিনেমাটির কোনো সংযোগ থাকবে না। ‘জোকার : ফোলি এ ডিউক্স’- এ লেডি গাগা হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করছেন।

হার্লিন কইঞ্জেল গথাম সিটির আরখাম  অ্যাসাইলামের একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি জোকারের প্রেমে পড়ার পরে হার্লে কইন নামে পরিচিত হয়ে ওঠেন। অপরদিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন। প্রসঙ্গত, ২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টিৃ করেছিল। ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বো”চ আয়কারী ‘আর রেটেড’ সিনেমা হয়ে উঠেছে। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন। সেরা মৌলিক স্কোরের জন্য হিলদুর গুওনাদোত্তিরও অস্কার পান এই মুভি দিয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।