বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন সচিব মাহবুব হোসেন

Main Admin
জুলাই ১৫, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

 সরকারি প্রতিষ্ঠানগুলোর সুশাসন সংহতকরণ এবং দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচারচর্চায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে সরকার প্রতিবছর জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেনকে এই বছর জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়

সোমবার (১৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী সচিব মো. মাহবুব হোসেনকে অভিনন্দন জানান এবং একইসঙ্গে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যতে আরও ভালো করে কাজ করার নির্দেশনা দেন।

সচিব মো. মাহবুব হোসেন তার বক্তৃতায় মন্ত্রণালয়ের কর্মরত সবাইকে তাদের দায়িত্বশীল আচরণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও একইভাবে কাজের প্রতি আন্তরিক থাকতে বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতার, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. আবদুর রহিম খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসিসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।