পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সবার সাকিব ভাইয়ের পাশে থাকা উচিত: মিরাজ

Main Admin
অক্টোবর ২৪, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। শুরুতে স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারেননি। সব মিলিয়ে বেশ বাজে সময় পার করেছেন এই টাইগার অলরাউন্ডার। এমন সময় সাকিবের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মিরপুর টেস্টের চতুর্থ দিনে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় উঠে আসে সাকিব প্রসঙ্গ। তিনি বলেন, ‘অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারব না। যেহেতু সে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়, সবাই তার পাশে থাকা উচিত।’

মিরপুর টেস্টে ব্যাটারদের ব্যর্থতার মধ্যে ৯৭ রান করেন মিরাজ। এছাড়া ধারাবাহিকভাবে রান করছেন তিনি। তাই অনেকে সাকিবের বিকল্প হিসেবে মিরাজকেই ভাবনায় রাখছেন। এ প্রসঙ্গে এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘আপনারা সবাই এই কথাটা বলেন যে সাকিব ভাইয়ের জায়গায় আমি! তিনি অনেক বড় অর্জন করেছেন, ১৭ বছর ধরে দেশের হয়ে খেলছেন। একজন কিংবদন্তি ক্রিকেটার। আমি মাত্র ১-২ বছর হলো রান করা শুরু করেছি, আর উনি শুরু থেকেই রান করেছেন। সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই, আমার জায়গায় আমি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।