পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কলকাতা রিটেইন না করায় কান্নায় ভেঙে পড়েছেন ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আর বেশিদিন নেই। তার আগে পূর্বের মৌসুম থেকে কয়েকজন করে ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিরা। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৬ জন ক্রিকেটারকে রিটেইন করেছে। তবে সে তালিকায় জায়গা হয়নি ভেঙ্কটেশ আইয়ারের।

তালিকায় নিজের নাম না দেখে কান্নায় ভেঙে পড়েছেন এই ক্রিকেটার। তিনি বলেছেন, ‘কেকেআর একটা পরিবারের মত। আমার নামটা রিটেনশনে নেই দেখে কেঁদে ফেলেছিলাম। কিন্তু, আমি বাস্তববাদী। পরিস্থিতিটা বুঝতে পারছি। এর আগে ২০২২-এও আমি রিটেনশন থেকে বাদ পড়েছিলাম। আমি জানি যে রিটেনশনে থাকতে এবং সেখান থেকে বাদ গেলে কেমন লাগে।’

মেগা নিলামের আগে শুধু ভেঙ্কটেশ-ই নয়, গতবারের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও রিটেইন করেনি কলকাতা। কলকাতার রিটেইন তালিকায় জায়গা পেয়েছেন রিঙ্কু সিং। তাকে রিটেইন করতে ১৩ কোটি রুপি খরচ করেছে দলটি।

এছাড়া ১২ কোটি রুপিতে বরুণ চক্রবর্তীকেও রেখে দিয়েছে তারা। এছাড়া হার্ষিত রানা, রমনদীপ সিং ও দুই বিদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকেও রিটেইন করেছে বলিউড অভিনেতা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।