বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ময়মনসিংহে অপহরণকারি গ্রেফতার, অপহ্নত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী বিদেশ প্রবাসী রুকন উদ্দিনের কন্যাকে গত ২১ নভেম্বর বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ শহরের কৃষ্টপুর আলীয়া মাদ্রাসার সামনে থেকে অপহরণ করা হয়।  গতকাল বৃহস্পতিবার কোতোয়ালী মডেল থানা সূত্রে এ তথ্য জানানো হয়।
এঘটনায় কোতোয়ালী মডেল থানায় মেয়ের  পরিবারের লোকজন অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে কোতোয়ালি মডেল থানার পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে  অনুসন্ধান করে  অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। অপহরণকারী নূরুল ইসলামকেও গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত কথিত অপহরণকারি নুরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার  মেছগাও গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
থানা হাজতে আটক নূরুল ইসলামকে জিজ্ঞেস করলে সে সাংবাদিকদেরকে বলে সে অপহরণ করেনি,মেয়ের সাথে ফেইস বুকের মাধ্যমে তার প্রেম হয়।মেয়ে প্রেমের টানেই তার কাছে চলে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।