বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্তির দাবীতে ক্যাম্পস শাটডাউন

নরসিংদী প্রতিনিধি: 
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ তাঁত বোর্ডের অধিনস্থ নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে অধিভুক্তির দাবীতে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন করেছে শিক্ষার্থীরা। সোমবার(০৯ ডিসেম্বর ) সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান শিক্ষার্থীরা।
পরে একই দাবীতে বেলা সাড়ে ১২টা থেকে নরসিংদীর সাহেপ্রতাবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা জানায়, দূর্নীতির আতুরঘর হিসেবে খ্যাত বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক পরিচালিত নরসিংদীর একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি প্রতিষ্ঠার ৬ বছরেও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সরকারী প্রতিষ্ঠান হলেও সেটিতে কোন পর্যাপ্ত শিক্ষক, শিক্ষা সুবিধা নাই বললেই চলে।  অথচ দেশের বস্ত্র অধিদপ্তরের অধিনে সারাদেশের আরো ৯টি কলেজ সুনামের সাথে পাঠদানসহ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই শিক্ষার্থীরা তাঁতবোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরের মাধ্যমে এই কলেজ পরিচালনার দাবী জানিয়ে আসছে। তবে দীর্ঘদিনেও দাবী আদায় না হওয়ায় আজ থেকে অনিদৃষ্টকালের জন্য ক্যাম্পস শাটডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দাবী আদায়ে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা। পরে জনদুর্ভোগের কথা চিন্তা করে মহাসড়ক থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। পাশাপাশি তাদের দাবী দ্রুত আদায় না হলে বড় ধরনের কর্মসূচিতে যেতো বাধ্য হবে বলেও জানায় বিক্ষোভ কারীরা।
ভক্সপপ: শিক্ষার্থী।
সট: জাহিদ আহসান, শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।