বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসেছে শীত। আজ সোমবার (০৯ ডিসেম্বর) এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গতকাল রোববার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এবং গত শনিবার রেকর্ড করা হয় ৯দশমিক৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরে এখন পর্যন্ত এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে শীত বাড়ার সাথে সাথে ছিন্নমূল মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর শীতের প্রকোপ বাড়ছে। সেই সাথে হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। সন্ধ্যার পর থেকেই গরম কাপড় পরে চলাফেরা করতে হচ্ছে। রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারপাশ। সকাল বাড়ার সাথে সাথে কুয়াশা ভেদ করে দেখা মিলছে সূর্যের। কেটে যাচ্ছে শীতের তীব্রতাও।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ সকাল ৯ টায় জেলায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।