বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

নড়াইল প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। (১১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার ৩টি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়েছে।

গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পর্যায়ক্রমে অবৈধ ইটভাটাগুলোও গুড়িয়ে দেয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।