বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ভাঙ্গুড়ায় রাস্তার পাশে অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙে দিলো প্রশাসন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা
ডিসেম্বর ১১, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি রাস্তার পাশে অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। গত

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভাঙে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী। এতে করে জনমনে উপজেলা প্রশাসনের প্রতি বেরেছে শ্রদ্ধা ও আস্থা।

জানা গেছে, বেশ কিছু দিন ধরেই খাস খতিয়ানের জায়গাতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন গোলাম রব্বানী। এসময় এলাকাবাসী ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানালে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার নির্মাণধীন কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেন। কিন্ত সেই আদেশ অমান্য করেই পাকা ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন গোলাম রব্বানী। এ খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মাণাধীনঘর ভেঙে দেয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, রাস্তার ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সরকারি রাস্তার পাশ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।