বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা মামলায় খালাশ তারেক রহমান

কবির হোসাইন, পিরোজপুর
ডিসেম্বর ১২, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি’র তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগের দ্বায় থেকে অব্যহতি প্রদান করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। আজ বুধবার ওই আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানাগেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারন সম্পাদক এডভোকেট মো: দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারিখ দন্ড বিধি ১২৩ (ক)  ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দাবাদ ও উস্কানীমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন।  আজ ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।

এ ব্যাপারে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ দেশনেতা তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিলো। দেশে ছাত্র জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায়  আজ দেশ নায়ক তারেক রহমান পিরোজপুরে দায়েরকৃত মিথ্যা মামলায় সম্পূর্ণ খালাশ ও মামলাটি খারিজ হয়। সব মামলায় তিনি খালাশ হবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।