বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাজশাহীতে ট্রাকচাপায় পলিটেকনিক ছাত্র নিহত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
ডিসেম্বর ১৩, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটর বাইক আরোহী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরের শিরোইল কলোরির এলাকার মো. কালামের ছেলে।

মোজাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানান চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।

ওসি বলেন, পাথরবোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়।

তিনি জানান, স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়েছিলেন। মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি। এই পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।