বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় দিনব্যাপী পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ম বর্ষপূর্তি  উপলক্ষে ‘নওগাঁ সাহিত্য পরিষদ’ এর আয়োজন করে।
শুক্রবার ( ২০ ডিসেম্বর)  সকাল থেকে সন্ধ্যা পযন্ত শহরের জেলা পরিষদ পার্কের সামনে এই পথ বইমেলার আয়োজন করা হয়।
“নওগা’র লেখক নওগাঁ’র বই” শিরোনামে আয়োজিত পথ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন বিশিষ্ট  সাহিত্যিক বরেন্দ্র ফরিদ এবং বইমেলার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার মোঃ তাইফুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নওগাঁ’র বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউল হক সিদ্দিকী, ড.আবু সাহাদত রুবেল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বাচ্যিক ও নাট্য শিল্পী মোঃ কায়েস উদ্দিন, কবি ও প্রাবন্ধিক ফাল্গুনী রানী চক্রবর্তী, নাট্যকার ও সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, লেখক আবুল হায়াত ইসমাইল এবং  কবি ও সম্পাদক প্রত্যয় হামিদ।
মেলায় নওগাঁর ৫০ জন লেখকের কমপক্ষে ৩ শতাধিক বই প্রদর্শিত হয়। সারাদিন বই প্রেমিদের পদচারণায় মুখর থাকে মেলা প্রাঙ্গন। সামনের দিনে বড় পরিসরে আয়োজন করার আশা ব্যক্ত করেন আয়োজক কমিটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।