বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যশোরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র নওয়াপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) ভিপি ও বিভাগীয় প্রধান পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশন নাজিম আনওয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি‘র ২০৬তম শাখা হিসেবে যশোরে নওয়াপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। রাবিবার ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ নতুন শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম।

এছাড়া ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, খুলনা আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ ইয়াসীর রহমান, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল হাসান, স্থানীয় রাজনীতিবীদ মতিউর রহমান ফরাজী ও গোলাম মোস্তফাসহ স্থানীয় ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন।

মাহাম্মদ আবদুল মান্নান বলেন, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সমাজের সকল স্তরে আধুনিক ও শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ইসলামী শরীয়াহর উদ্দেশ্যের আলোকে ক্ষুদ্র বিনিয়োগ, এসএমই, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নওয়াপাড়া শাখা আমানত এ অঞ্চলেই বিনিয়োগ করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

বিনিয়োগ, রেমিট্যান্স ও অ্যাপভিত্তিক সেবাসহ সব ধরনের শরীয়াহভিত্তিক ব্যাংকিং সুবিধা গ্রহণের জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শায়খুল হাদীস মুফতি তৈয়ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।