পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগরে বিএনপির ৮ ‘জোন কমিটি’

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৮টি সাংগঠনিক ‘জোন কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এসব জোন কমিটি ঘোষণা করেন।

জোন-১ অঞ্চল পল্টন ও মতিঝিল থানা, জোন প্রধান ফরহাদ হোসেন। জোন-২ খিলগাঁও ও সবুজবাগ, জোন প্রধান কে. সেকান্দার কাদির। জোন-৩ শাহবাগ ও রমনা এলাকা, জোন প্রধান মকবুল হোসেন সরদার। জোন-৪ নিউ মার্কেট ও হাজারীবাগ-ধানমন্ডি এলাকা, জোন প্রধান আব্দুস সাত্তার।

চকবাজার ও লালবাগ এলাকা নিয়ে জোন-৫, প্রধান আ. ন. ম. সাইফুল ইসলাম; সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকা নিয়ে জোন-৬, প্রধান হারুনুর রশিদ হারুন; যাত্রাবাড়ী ও ডেমরা অঞ্চল নিয়ে জোন-৭, প্রধান হাজি মনির হোসেন চেয়ারম্যান; শ্যামপুর- কদমতলী জোন-৮, প্রধান লিটন মাহমুদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।