বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শুরু হয়েছে আবাসন মেলা, চলবে পাঁচ দিনব্যাপী

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী আবাসন মেলা আজ রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। এবারের মেলায় ২২০টি স্টলে আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন নির্মাণসামগ্রীর প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবাগুলো প্রদর্শন করছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় মেলার উদ্বোধন করা হয়েছে। এরপরই ক্রেতা-দর্শনার্থীরা মেলায় প্রবেশ ভিড় করতে শুরু করেছে। বাকি দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা ঢুকতে পারবেন। মেলায় একবার প্রবেশের সিঙ্গেল টিকিটের মূল্য ৫০ টাকা। তবে ৫বার প্রবেশের মাল্টিপল টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা।

সরজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন কোম্পানির মোটরবাইক প্রদর্শনীর জন্য ভ্রাম্যমাণ স্টলও রয়েছে। তরুণ বাইক প্রেমীরা ভীড় করছে তাদের পছন্দের বাইক বেছে নিতে।

এবারের রিহ্যাব মেলায় গোল্ড স্পনসর হয়েছে ক্রিডেন্স হাউজিং, শেল্‌টেক্‌, ট্রপিক্যাল হোমস, র‍্যাংগস প্রপার্টিজ ও নাভানা রিয়েল এস্টেট। কো-স্পনসর হিসেবে রয়েছে ১৮টি আবাসন প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে এবিসি রিয়েল এস্টেট, আনোয়ার ল্যান্ডমার্ক, এশিয়ান ল্যান্ডস ডেভেলপমেন্ট, অ্যাশিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন, আটলান্টিক প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট, কম্প্রিহেনসিভ হোল্ডিংস, ইস্টার্ন হাউজিং, ইন্সপায়ার্ড ডেভেলপমেন্ট, অনওয়ার্ড ডেভেলপমেন্ট, প্লাটিনাম হোল্ডিংস, পূর্বাচল প্রবাসী পল্লী, র‍্যানকন রিয়েল এস্টেট, সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্ট, সেনাকল্যাণ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সুবর্ণ ভূমি হাউজিং, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এবং আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।