বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মিরপুরে বিজিবি দিবস পালিত 

আলমগীর মন্ডল
ডিসেম্বর ২৪, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে কর্নেল শামছুল আরেফিন আহাম্মেদ হলে কুষ্টিয়া সেক্টর ও কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) যৌথ উদ্যোগে এ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংবর্ধনা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন দুইশ উনিত্রশ বছর পূর্বে ১৭৯৫ সালের ২৯ জুন রামগড় লোকাল ব্যাটালিয়ন এ বাহিনীর গোড়াপত্তন। কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে এ বাহিনী বিভিন্ন নামে আবর্তিত হয়। ২০১০ সালের ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ আইন প্রনয়ণ ও মহান জাতীয় সংসদে তা পাশ করার মাধ্যমে এ বাহিনীর নামকরণ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। প্রতিষ্ঠা লাভের পর থেকে এ বাহিনী তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত ন্যায় নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করে যাচ্ছে। এ সময়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমন, ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাহবুব মুর্শেদ রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর শফিকুল ইসলাম, মিরপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে অতিথিবৃন্দ এ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ সিপাহী মোহাম্মদ আবু তালেব শেখের পরিবারকে সংবর্ধনা প্রদান করেন। পরে অতিথিবৃন্দ বিজিবি দিবস উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক পারভেজ শামীম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।