বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ব্যর্থতা থেকে সফলতা তরুণদের অনুপ্রেরণার গল্প

Main Admin
মার্চ ৯, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

সফল মানুষদের জীবন কেবল অর্থ, ক্ষমতা ও খ্যাতিতে থেমে থাকে না। তারা ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে পান। জীবনযুদ্ধে হেরে না গিয়ে তারা আরও গভীরে জীবনের অর্থ খুঁজে নেন। এখানে এমন কয়েকজন সফল ব্যক্তির গল্প তুলে ধরা হলো, যারা ব্যর্থতা সত্ত্বেও নিজেদের স্বপ্ন বাস্তবে পরিণত করেছেন।
 
মাইকেল জর্ডান : ব্যর্থতাই যার অনুপ্রেরণা
বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান ব্যর্থতাকেই শক্তি হিসেবে গ্রহণ করেছেন। একসময় স্কুলের বাস্কেটবল দলে জায়গা না পাওয়ায় হতাশায় কেঁদেছিলেন, কিন্তু হাল না ছেড়ে কঠোর পরিশ্রম করে ইতিহাস গড়েছেন। জর্ডান বলেন, “আমি ব্যর্থতা মেনে নিতে পারি, কারণ সবাই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়। কিন্তু চেষ্টা না করাটা আমি মেনে নিতে পারি না।”
 
অপরাহ উইনফ্রে : শূন্য থেকে সাফল্য
দারিদ্র্য ও বর্ণবাদের শিকার হয়ে শৈশব কেটেছিল অপরাহ উইনফ্রের। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি থেমে যাননি। সফল টিভি উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার মতে, “তোমার জীবন নিয়ে তুমি কী করবে, সেটার পুরো দায়ভার তোমার। ব্যর্থতাকে জয় করেই সামনে এগিয়ে যেতে হবে।”
 
স্টিভ জবস : মৃত্যু থেকে অনুপ্রেরণা
অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনে অনুপ্রেরণা ছিল মৃত্যুচেতনা। তিনি বিশ্বাস করতেন, মৃত্যুভয় থাকলে অপমান বা ব্যর্থতার ভয় দূর হয়ে যায় এবং মানুষ বড় অর্জনের দিকে এগিয়ে যায়। তার মতে, “আমি জানতাম, একদিন মারা যাব। এই চিন্তাই আমাকে সবকিছু অর্জন করতে সাহায্য করেছে।”
 
ওয়াল্ট ডিজনি : ব্যর্থতা থেকে সাফল্য
ডিজনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওয়াল্ট ডিজনি প্রথমদিকে বড় ধরনের ব্যর্থতার সম্মুখীন হয়েছিলেন। কার্টুন সিরিজ বানিয়ে দেউলিয়া হওয়ার পরও তিনি হাল ছাড়েননি। তার কৌতূহল ও নতুন কিছু করার ইচ্ছাই ডিজনিকে বিশ্বজুড়ে সাফল্য এনে দিয়েছে।এই সফল মানুষদের গল্প থেকে বোঝা যায়, ব্যর্থতা শেষ নয়, বরং নতুন সম্ভাবনার শুরু। যারা ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে, সেটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারেন, তারাই প্রকৃত বিজয়ী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।