বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড রোনালদোকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মানেন

Main Admin
মার্চ ২৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

আমিই ফুটবলে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়—গত মাসে এমন দাবি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হলেও পর্তুগালের কিংবদন্তির কথার সঙ্গে একমত লুইস সাহা। ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড মনে করেন, রোনালদোই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সাহা।ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সম্বোধন করে তিনি বলেছেন, ‘আমি সব সময় বলে এসেছি সেই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। এ ক্ষেত্রে অন্য যেকোনো খেলোয়াড়ও মাঠে সব কিছু করতে পারে। তবে সব কিছু মিলিয়ে যেকোনো খেলায় যেকোনো পর্যায় থেকে যদি শুরু করতে চান তাহলে অবশ্যই সে ফুটবল খেলোয়াড়দের মধ্যে সেরা সংস্করণ। যদি আপনি কিছুটা ভিন্ন স্টাইলে দেখতে চান তাহলে আপনার দলে থাকা অন্য খেলোয়াড় বা মেধাবীদের দিকে তাকাতে পারেন।তবে একটা যন্ত্র বা রোবট হিসেবে দেখতে চাইলে সেই সবচেয়ে এগিয়ে থাকবে।’

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছা রোনালদোর খেলা দেখে এখনো অভিভূত হন বলে জানিয়েছেন সাহা। ৪৬ বছর বয়সী সাবেক ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘মনে করি, এখনো তার ২০ বছর বয়সী একজন খেলোয়াড়ের হৃদয় আছে। সে প্রতিটি আবেগ প্রকাশ করে। সে সেখানে (২০২৬ বিশ্বকাপ) থাকতে চায়। আশা করি, সে দলকে সহায়তা করে তা প্রমাণও করতে পারে। সে এটাই করেছে (ডেনমার্কের বিপক্ষে)। এ বয়সেও তার এমন খেলা দেখে আমি অভিভূত হই। এটা বিশাল এক অর্জন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।