বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খুনের হুমকিতে প্রথমবার মুখ খুললেন সালমান

Main Admin
মার্চ ২৮, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

বলিউড ভাইজান সালমান খান গতবছর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ ঘটনার পেছনে রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। হত্যার হুমকির পর সালমান খানের ঘনিষ্ঠদেরও দিশেহারা অবস্থা। কঠোর নিরাপত্তার মধ্যে এখন তিনি সব জায়গায় চলাফেরা করছেন।শুধু তাই নয়, সালমানের গতিবিধিও বর্তমানে নির্দিষ্ট করা। তার জীবন এখন ঘুরপাক খায় শুধু বাড়ি আর শুটিং সেটের মধ্যে। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড, সেই সালমানের যেন কোনো চিন্তা নেই। বলা চলে তিনি রীতিমতো বেপরোয়া। ‘সিকান্দার’সিনেমার প্রচারে এসে এই প্রথমবার খুনের হুমকি নিয়ে মুখ খুললেন ভাইজান।ঘটনাটি ১৯৯৮ সালের। সেই সময়ে রাজস্থানের কঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ান সালমান খান। ভাইজানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ তোলা হয়। দুই দশক আগের সেই ঘটনার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

খুনের হুমকিতে প্রথমবার মুখ খুললেন সালমান
২০২৪ সাল থেকে সেই উপদ্রব আরও বেড়েছে। মাসখানেক আগে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো। বিদেশে সালমানের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তারপর গতবছর অক্টোবর মাসে সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিয়েছে বিষ্ণোই গ্যাং। যার জেরে ওয়াই প্লাস ক্যাটাগরির পাশাপাশি সালমান খানের নিরাপত্তা বর্তমানে আরও জোরদার হয়েছে।যে কারণে নিজের সিনেমার প্রচারে নেই সালমান অর্ধেক বয়সী নায়িকার সঙ্গে রোমান্স, কটাক্ষের শিকার সালমান নিজের নিরাপত্তার জন্য দুবাই থেকে ২ কোটি রুপি খরচ করে বুলেট প্রুফ গাড়িও আনিয়েছেন ভাইজান। এমনকী তার বাংলোর পুরো বারান্দা ঢেকেছেন বুলেট প্রুফ কাচে। কিন্তু সারাজীবন কি এভাবে প্রাণভয় বয়ে বেড়াতে হবে তাকে? অনুরাগীদের এমন কৌতূহল মেটাতেই এবার মুখললেন সালমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।