পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঈদ উদযাপন ঘিরে নানা কর্মসূচি বিএনপির

Md Abu Bakar Siddique
জুন ৫, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী শনিবার (৭ জুন) সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদ উদযাপন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকেই ঈদের নামাজ আদায় করবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সঙ্গে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা ও শুভেচ্ছা বিনিময় করবেন নেতাকর্মীরা। এ দিন সন্ধ্যায় দলের সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন যুক্তরাজ্যের লন্ডনে একটি স্থানীয় মসজিদে। সেখানেও তিনি স্থানীয় প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঈদের নামাজ আদায় করবেন ঢাকার গুলশান আজাদ মসজিদে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদে, মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।নরসিংদীর পলাশে ঈদের নামাজ পড়বেন ড. আব্দুল মঈন খান। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহ উদ্দিন আহমদ কক্সবাজারে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে এবং হাফিজ উদ্দিন আহমদ বনানীর বড় মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। বিএনপির ভাইস-চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনাও পেয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে। ঈদের দিন বেলা সাড়ে ১১টায় বিএনপি মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে শ্রদ্ধা জানাবেন। ঈদের রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দলের শীর্ষ নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।