বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) এর মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু পঞ্চম মেয়াদের জন্য পুনরায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন।
তিনি ১৯৮৬ সালে বিজিআইসি’র প্রধান কার্যালয়ে যোগদান করেন এবং দুই বছর পর চট্টগ্রাম জোনাল অফিসে অর্থ ও হিসাব বিভাগের ইন-চার্জ হিসেবে বদলি হন।
পদোন্নতি লাভের পর ২০০৯ সালে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি হিসেবে ঢাকার প্রধান কার্যালয়ে বদলি করা হয়। ২০১৩ সালের ১ আগস্ট তিনি ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

