পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জামায়াত আমিরের সুস্থতা কামনা

Md Abu Bakar Siddique
আগস্ট ৩, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিবুন্নবী খান সোহেল জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আসেন।

তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নিকট সালাম পৌঁছে দেন।

জামায়াত আমিরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানতে চাইলে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়, জামায়াত আমির বর্তমানে অপারেশন পরবর্তী নিবিড় পর্যবেক্ষণ কার্ডিয়াক আইসিইউতে আছেন। সংশ্লিষ্ট ডাক্তারগণ উনার সাথে স্বশরীরে দেখা সাক্ষাতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন; যাতে ইনফেকশন না ছড়ায়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও বলা হয়, আল-হামদুলিল্লাহ আমিরে জামায়াতের জ্ঞান ফিরেছে, তিনি সুস্থ আছেন। তাঁকে তরল খাবারও দেওয়া হয়েছে। ডাক্তারগণ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, সিলেট মহানগরী জামায়াতের আমির ফখরুল ইসলাম একটি ফুলের তোড়া গ্রহণ করেন। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।