পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, রাজনীতি করতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।

সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় নিতাই বাজারে এসে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, এ দেশের ৫ শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করেন। বাকি ৯৫ শতাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নয়। তারা সাধারণ মানুষ। তাদের ভালোবাসা দিলে তারাও নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে তার প্রতিদান দিবে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।