পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্গাপূজায় ব্যাংক ও পুঁজিবাজার টানা ৪ দিন বন্ধ

Md Abu Bakar Siddique
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে টানা চার দিন দেশের ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ১ অক্টোবর সরকারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে আরেক দিনের ছুটি। এরপর ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের সব ধরনের কার্যক্রম।

তবে এটিএম, সিআরএম ও মোবাইল ব্যাংকিং চালু থাকবে।

মঙ্গলবার এক নোটিশে ইসলামী ব্যাংক জানিয়েছে, আগামী ১ ও ২ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি। এই দিনগুলোতে ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এটিএম বা সিআরএম, সেলফিন, এমক্যাশ ও আই-ব্যাংকিংয়ে ব্যাংকিং-সেবা যথারীতি চালু থাকবে।

উল্লেখ্য, ছুটি শেষে আগামী রবিবার (৫ অক্টোবর) থেকে যথারীতি ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। ওই দিন সকাল ১০টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।