পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইয়েমেনে জাতিসংঘের ২০ কর্মীকে আটক করলো হুথি বিদ্রোহীরা

Md Abu Bakar Siddique
অক্টোবর ২০, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করেছে হুথি বিদ্রোহীরা। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন ইয়েমেনি নাগরিক ও ১৫ জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের পর রবিবার আরও ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এটি ২৪ ঘণ্টার মধ্যে সানায় জাতিসংঘের ভবনে দ্বিতীয় অভিযান।

জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হুথি বিদ্রোহী ও অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন—“এই গুরুতর পরিস্থিতি দ্রুত সমাধান, সব কর্মীর মুক্তি এবং সানার কার্যালয়ের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য।”

অন্যদিকে পৃথক একজন জাতিসংঘ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হুথি বাহিনী অভিযানের সময় কম্পিউটার, ফোন ও সার্ভারসহ কার্যালয়ের সব যোগাযোগ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে।

আটককৃতদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মীরা রয়েছেন, যার মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউনিসেফ এবং মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) রয়েছে। জাতিসংঘের তথ্যমতে, এখন পর্যন্ত হুথিদের হাতে অন্তত ৫০ জনের বেশি জাতিসংঘ কর্মী আটক আছেন।

অন্যদিকে হুথিরা দাবি করছে, আটককৃত জাতিসংঘ ও বিদেশি এনজিও কর্মীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছে। তবে এটি স্পষ্টভাবে অস্বীকার করেছে জাতিসংঘ।

সূত্র: গার্ডিয়ান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।