পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মহাসড়কে উড়োজাহাজ বিধ্বস্তে অল্পে রক্ষা তিনজন

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ১০, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত মহাসড়কে ছোট আকারের যাত্রীবাহী একটি উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে আসে। এটি একটি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে আই-৯৫ মহাসড়কের সাউথবাউন্ড লেনে দুর্ঘটনাটি ঘটে। বিস্ময়কর এ দৃশ্য সড়কে চলাচলরত একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানায়, ‘ফিক্সড-উইং মাল্টি-ইঞ্জিন’ ধরনের প্লেনটি জরুরি অবতরণ করতে গিয়ে একটি ২০২৩ মডেলের টয়োটা ক্যাম্রির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর প্লেনটি গাড়ির ওপর উঠে গিয়ে পাশেই পড়ে যায়। ভিডিওতে দেখা যায়, আঘাতের সময় গাড়ি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ছিল।

৫৭ বছর বয়সী গাড়ির নারী চালককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তিনি হালকা আঘাত পেয়েছেন। কর্মকর্তারা বলেন, এটি ছিল ‘অবিশ্বাস্য সৌভাগ্যজনক’ একটি ঘটনা। কারণ, আঘাত বড় হলেও তার বড় ধরনের ক্ষতি হয়নি। ২৭ বছর বয়সী পুরুষ পাইলট এবং তার সমবয়সী যাত্রী অক্ষত অবস্থায় ঘটনাস্থলেই ছিলেন। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় কাছেই থাকা প্রত্যক্ষদর্শী জিম কফি বলেন, আমরা হঠাৎ দেখলাম প্লেনটা আকাশ থেকে নিচে নেমে আসছে। কয়েক সেকেন্ড এদিক–ওদিক হলেই এটি আমাদের গাড়ির ওপর পড়ত। তার ছেলে পিটার কফিও একই দৃশ্য দেখেছেন। তিনি বলেন, ‘ভাবছিলাম প্লেনটা হয়তো রাস্তার পাশে নামবে, কিন্তু সরাসরি গিয়ে ধাক্কা দিল গাড়িতে।’

দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যাম্রি গাড়িটির পেছনের অংশ পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। প্লেনটির সামনের অংশ ও চাকা ভেঙে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।  আর সড়ক দুর্ঘটনার তদন্ত করবে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।