পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে’

Sun this Ja ham
জানুয়ারি ২৪, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সোশ্যাল মিডিয়ায় তারকাদের বুলিং নতুন কিছু নয়। তবে এর মাত্রা দিনদিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি ট্রল ও বুলিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান অভিনেত্রী। বুবলী বলেন, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রল ও বুলিং হচ্ছে, তা দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, চুপ থাকার কারণে বিষয়টি আরও বেশি বাড়ছে। গুজব ও অপপ্রচারের পেছনের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বুবলী বলেন, দুঃখজনকভাবে ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে। এমনকি হিজাব পরা কিছু আপুও মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয়, এটি শুধু একজন মানুষকে হেয় করা নয়, বরং আমাদের ধর্মকেও অবমাননা করা। ইসলামে গীবতকে সবচেয়ে জঘন্য কাজগুলোর একটি বলা হয়েছে। দেশে ও দেশের বাইরে শিল্পীদের নিয়ে নেতিবাচক চর্চা বন্ধ হওয়া উচিত বলেও মত দেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আশা করছি, দেশের সাইবার ক্রাইম বিভাগ দ্রুতই বিষয়টির দিকে নজর দেবে। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। তিনি বলেন, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার বিশ্বাস, দেশের সেবা করতে হলে রাজনীতিতেই থাকতে হবে—এমন নয়। যে কোনো পেশা থেকেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই দেশে স্থিতিশীলতা আসুক এবং সবাই ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ পাক।

মানবজমিন অনলাইন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।