পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

Sun this Ja ham
জানুয়ারি ২৯, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলার দিগরাজ এলাকার পশুর নদীতে নৌপুলিশের স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন।

মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে আসা তাদের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যান। পরে ওই ঘাটে নোঙর করে জ্বালানি তেল নেওয়ার পর, বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়ে হঠাৎ বোটে আগুন ধরে যায়। জ্বালানি তেলের উপস্থিতিতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় তড়িঘড়ি করে নামার সময় একজন বোটের সাতার কেটে কিনারে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব (২৮) আগুনে পুড়ে আহত হন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে মোংলা নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে জ্বালানি তেল থাকায় মুহুর্তের মধ্যে বোটটি পুড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।