পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

বিশ্বকাপের আগে কোচ নিয়োগ দিল নেদারল্যান্ডস

Sun this Ja ham
মে ১৩, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী মাসে জুনে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার পিয়ের ডি ব্রুইনকে প্রধান কোচ হিসেবে নেদারল্যান্ডস। তিনি ১ আগস্ট থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

পিয়ের নিল ম্যাকরের স্থলাভিষিক্ত হবেন। যিনি নেদারল্যান্ডসের ২০২৬ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের পর দেশটির পুরুষ দলে যোগ দেবেন। নেদারল্যান্ডস প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে। ডি ব্রুইন ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় হয়ে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন।

খেলোয়াড় জীবন শেষে তিনি একজন ক্রিকেট কোচ হিসেবে একটি দুর্দান্ত ক্যারিয়ার গড়ে তুলেছেন। ২০১৬ সালে তিনি ইংল্যান্ডের কাউন্টি দল লেস্টারশায়ারের প্রধান কোচ হন। পরবর্তীতে ২০২১ সালে তার নেতৃত্বে নামিবিয়ার পুরুষ জাতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে।

২০২৫ সালের এপ্রিল থেকে ডি ব্রুইন দক্ষিণ আফ্রিকার ফিডেলিটি টাইটানস মহিলা দলের প্রধান কোচ ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।