বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

স্বপ্ন ছোঁয়ার গল্প: মারসিয়া তাহসিন এলিনা ও “Tahsin’s Henna Oasis”

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ৯, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মারসিয়া তাহসিন এলিনা
দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা। তার ব্র্যান্ডের নাম “Tahsin’s Henna Oasis”। তিনি কালিন্দী, কেরানীগঞ্জ, ঢাকা থেকে অর্গানিক মেহেদী এবং মেহেদী আর্ট নিয়ে কাজ করেন।

শুরুটা যেভাবে
এসএসি পরীক্ষার পর তিন মাসের ছুটিতে সবাই যখন নিজেদের স্কিল ডেভেলপমেন্টে ব্যস্ত, তখন এলিনার মনে ভাবনা আসে ভিন্ন কিছু করার। মেয়েদের জন্য এমন কিছু করা যায় কিনা—যা হবে অর্গানিক এবং হালাল।
পরিবারকে নিজের পরিকল্পনার কথা জানালে তারা সম্মতি দেয়। তবে শর্ত ছিল, বাসায় থেকেই পড়াশোনার পাশাপাশি কাজটি করতে হবে। এলিনা সেই শর্ত মেনেই যাত্রা শুরু করেন।

কাজ শুরু করার আগে তিনি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে অর্গানিক মেহেদী আর্টের উপর পেশাদার কোর্স সম্পন্ন করেন এবং সার্টিফিকেট অর্জন করেন।

সংগ্রাম ও সাফল্য
উদ্যোক্তা জীবনে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি তাকে। আলহামদুলিল্লাহ, তার পরিবার শুরু থেকেই তাকে সমর্থন দিয়ে গেছে।

বর্তমানে “Tahsin’s Henna Oasis”-এর ৩টি পণ্য রয়েছে: অর্গানিক মেহেদী, নখের মেহেদী এবং চুলের মেহেদী। আজ ব্র্যান্ডটির বয়স দুই বছর। এই দুই বছরে অসংখ্য ক্লায়েন্টের সাথে তার পরিচয় হয়েছে। তারা শুধু কাস্টমার নন, হয়ে উঠেছেন আপনজন। এলিনা বিশ্বাস করেন, রিজিকে যা লেখা আছে মানুষ তা-ই পায়। আলহামদুলিল্লাহ।

স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা
আলহামদুলিল্লাহ এলিনার পারিবারিক আর্থিক অবস্থা ভালো। তবুও তিনি শখের বশে এই বিজনেস শুরু করেন। উদ্দেশ্য ছিল নিজের হাতখরচ নিজে বহন করা। কারো কাছে টাকা চাইতে না হয় এবং নিজের স্বাধীনতা নিজেই অর্জন করা।

তার স্বপ্ন, আল্লাহ তাকে সাফল্য দান করুন এবং সেই সাফল্যের মাধ্যমে যেন তিনি কিছু অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।