চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওই দিন সারা দেশে একযোগে ফল প্রকাশ করা হবে।
সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, কেন্দ্র সচিব এবং সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশ করা হবে। ফলাফল সংগ্রহের বিস্তারিত নিয়মাবলি পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

