বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘পেদ্দি’ সিনেমার শুটিংয়ে আহত রাম চরণের সফল অস্ত্রোপচার, বিশ্রামে থাকার পরামর্শ

পত্রিকার পাতা ডেস্ক
জুলাই ২৮, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ‘পেদ্দি’ সিনেমার শুটিং চলাকালে কব্জিতে গুরুতর চোট পাওয়ার পর অবশেষে অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। সোমবার ভারতের কোয়েম্বাটুরের একটি হাসপাতালে তাঁর কব্জিতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘পেদ্দি’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় রাম চরণের কব্জিতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকেরা তখনই অস্ত্রোপচারের পরামর্শ দিলেও পূর্বনির্ধারিত শুটিং ও সিনেমার প্রচারের কারণে তিনি তা পিছিয়ে দেন। ওই সময় বিভিন্ন জনসমাগম ও অনুষ্ঠানে তাঁর হাতে ব্যান্ডেজ দেখা গেছে।

অস্ত্রোপচারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রোববার হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যায় রাম চরণকে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাবা চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনী। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই তিনি চিকিৎসার জন্য কোয়েম্বাটুরে যান।

রাম চরণের অস্ত্রোপচারের খবর প্রকাশের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তাঁর ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাঁকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, দিব্যেন্দু ও জগপতি বাবু।

মুক্তির পর জাহ্নবী কাপুরের অভিনয় নিয়ে একাংশের সমালোচনা হলেও সিনেমাটি বিশ্বব্যাপী ৩৪০ কোটির বেশি টাকা আয় করে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।