বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সানজিদা বিনতে হাফিজ: উদ্যোক্তা’র জীবনের গল্প

Main Admin
আগস্ট ১৯, ২০২৬ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

সানজিদা বিনতে হাফিজ

স্বত্বাধিকারী

Satok- সাটক

১. নিজের সম্পর্কে একটু বলুন।আপনার উদ্যোগের নাম কী এবং কী ধরনের পণ্য/সেবা নিয়ে কাজ করছেন?

উত্তর :  আমি সানজিদা বিনতে হাফিজ। বিবিএ, এমবিএ কম্পলিট  করেছি  নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে।আমার একটি ছোট্ট অনলাইন ভিত্তিক ব্যবসা আছে। আমার উদ্যোগ এর ন “Satok- সাটক”।আমি মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক সমগ্র এর কিছু অংশ নিয়ে কাজ করছি।বর্তমানে  ঢাকা মোহাম্মদপুর এ থাকি।

২. উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন?কবে থেকে আপনার উদ্যোক্তা যাত্রা শুরু?

উত্তর :উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা আমি আমার স্বামীর কাছে থেকে পেয়েছি। আমার উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু ২০২৪ সাল থেকে।

৩. ব্যবসা শুরু করার পেছনের গল্পটা কী?

উত্তর : প্রথম মিসক্যারেজ হওয়ার পরে মানসিক ভাবে অনেক ভেঙে পরি এবং শারিরীক দুর্বলতার কারণে ব্যাংকের জব ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে আমার টুইন বেবি হওয়ার পরে জব করার মতো কোন সুযোগ আমি করতে পারিনি ঠিক তখনই আমার স্বামী আমাকে বলেন বাসা থেকে কিছু করো।এভাবেই আমার সাটক এর যাত্রা শুরু হয়।

৪. প্রথম বিনিয়োগ কত ছিল? কি পরিমান মুলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন?

উত্তর : পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম।

৫. আপনার পণ্যের বিশেষত্ব কী? নতুন কোন পণ্য বা সেবা নিয়ে কাজ করছেন কি?

উত্তর : আমার পণ্যগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম এবং বাংলাদেশের ঐতিহ্য কে রিপপ্রেজেন্ট করে। নতুন কিছু কাস্টমাইজড জামদানি শাড়ি ও হ্যান্ডব্লক এর কাজ করছি।

৬. শুরুতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন?

উত্তর : ব্যবসার শুরুতে অনেক কিছুই বুঝতাম না কিভাবে প্রাইসিং করবো, কিভাবে প্যাকেজিং করবো, অনলাইন এ সবাইকে কিভাবে বুঝবো আমার পণ্য এর  কোয়ালিটি বেস্ট।এই ধরনের বেশ কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়েছিল।

৭.  কার  সমর্থন বেশি পেয়েছেন?

উত্তর: পরিবার এর সমথর্ন এর পাশাপাশি বন্ধুরা ও অনেক উৎসাহ দিয়েছে।

৮. কোন সংঘঠনের সহায়তা পেয়েছেন? তাহলে তাদের সম্পর্কে একটু বলুন, যেনো অন্য উদ্দোক্তারাও উপকৃত হয়।

উত্তর :  অনলাইন প্ল্যাটফর্ম এ নিজের একটা পরিচিতি তৈরি করার জন্য  ফেসবুকের গ্রুপ ” খ তে খাঁটি পরিবার” এর অনেক সহায়তা পেয়েছি। খ তে খাঁটি মূলত নারী উদ্যোক্তাদের জন্য একটা দারুণ সংঘঠন। এই গ্রুপটিতে রেগুলার এক্টিভিটি বজায় রাখলে তারা অনেক সহায়তা করেন নিজের পরিচিতি বাড়াতে বিভিন্ন ধরনের সুযোগ -সুবিধা দিয়ে। এবং এই গ্রুপ একটা দারুণ প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে উদ্যোক্তাগন তাদের পণ্য প্রদর্শনী করতে পারেন।

৯. কঠিন সময়ে নিজেকে মোটিভেটেড রাখেন কীভাবে?

উত্তর : কঠিন সময়ে নিজেকে মোটিভেট রাখার জন্য সকল নেগেটিভিটিকে সাইডে রেখে আল্লাহ তায়ালা এর উপর ভরসা রেখে পজিটিভ ভাবে ভাবার চেষ্টা করি।

১০. উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সাফল্য কোনটি?একজন উদ্যোক্তা হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কী?

উত্তর: আমার উদ্যোক্তা জীবনের সবচেয়ে বড় সাফল্য বলতে আমি মনে করি আমি আমার পণ্যের ক্রেতাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি।

একজন উদ্যোক্তা হিসাবে আমার সবচেয়ে বড় শক্তি আমার নীতি ও আমার পণ্যের কোয়ালিটি।

১১. এমন কোনো ব্যর্থতা আছে যা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন?

উত্তর :আলহামদুলিল্লাহ ব্যর্থতা নেই।তবে উদ্যোক্তা হয়ে কাজ করতে যেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখেছি।

১২.  এমন কোনো ঘটনা বলুন যা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে।

উত্তর :আমি যখন কাস্টমাইজড ব্লক আর কাস্টমাইজড জামদানি এর ডিজাইনগুলো খাতায় আঁকি তখন আমার ছেলে -মেয়ে আমাকে বলে, মা এটা তুমি বানিয়েছো। অনেক সুন্দর। এই কথাটা আমাকে অনেক অনুপ্রাণিত করে।

১৩. কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখেন?

উত্তর : যেহেতু আমার ব্যবসা টা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সুতরাং কাজ গুলোকে একটু টাইম স্লট দিয়ে সাজিয়ে নেয়। যেমন আগামীকাল এর কাজের স্লট গুলো আমি আজ রাতে সব প্ল্যান করে রাখবো।

১৪.  বর্তমান প্রেক্ষাপটে চাকরি না করে ব্যবসা, কোনটা বেশি বাস্তব?  আপনার কি মনে হয়?

উত্তর : আসলে দুইটি সম্পূর্ণ দুই সেক্টর।আমার মতে যে যে সেক্টরে বেশি আত্মতৃপ্তি পাবে তার জন্য সেইটা বেস্ট।

১৫. ছোট বেলায় কি হওয়ার  স্বপ্ন দেখতেন?  কোন পেশায় যাওয়ার হচ্ছে ছিলো?

উত্তর : ছোট বেলায় স্বপ্ন দেখতাম জজ হওয়ার।

১৬.  আপনার ব্যবসার সবচেয়ে মজার অভিজ্ঞতা কী

এমন কোনো গ্রাহকের গল্প আছে যা আজও মনে পড়ে?

উত্তর :মজার না একটা মায়ার অভিজ্ঞতা আছে।আমার সাটক এর প্রথম ক্রেতা ছিলেন একজন মা।সেই মা আজ এই পৃথীবিতে নেই কিন্তু আমার মনে উনি জীবিত থাকবেন সারাজীবন।

১৭. ভবিষ্যৎ পরিকল্পনা কি?  আগামী ৫ বছরে আপনার ব্যবসাকে কোথায় দেখতে চান?

উত্তর : ভবিষ্যৎ পরিকল্পনা একটা নিজস্ব শাড়ির স্টুডিও দেয়া। আগামী ৫ বছরের মধ্যে নিজের উদ্যোগ Satok- সাটক -কে একটি ব্রান্ড হিসাবে দেখতে চাই।

১৮. যারা এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আপনার বার্তা / পরামর্শ  কী?

উত্তর : যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তারা নিজেরা কোন পণ্য টা সম্পর্কে সব থেকে ভাল ধারণা রাখেন এবং যেটার কোয়ালিটি মেইনটেইন করতে পারবেন সেইটা নিয়ে কাজ শুরু করেন। এবং নিজের Passion কে profession এ কনভার্ট করার ট্রাই করেন ইনশাআল্লাহ্ ভাল কিছু হবে। আর কখনো হতাশ হওয়া যাবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।