বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

৯ হাজার টাকা বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে কটূক্তি, আদমজী কলেজের শিক্ষার্থী সিফাত কারাগারে

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজ বাসায় দুই মাসে প্রায় ৯ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানা পুলিশ সিফাতকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।

পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে সিফাতকে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে গালিগালাজ করতে দেখা যায়। ওই ভিডিওতে তিনি বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসা এবং দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাতের বক্তব্যের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি তার কথাবার্তা ও বিভিন্ন তথ্য যাচাই করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, তদন্তে বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গে সিফাতের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি আরও যাচাই-বাছাই করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।