বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. এস চক্রবর্তী (পিটি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি বিষয়ে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য, বিশ্বের অন্যতম পুরানো ও প্রভাবশালী পিয়ার-রিভিউ চিকিৎসা বিজ্ঞান জার্নাল ‘দ্য ল্যানসেটে’ (ঞঐঊ খঅঘঈঊঞ) তাঁর লেখা গবেষণাপত্র আংশিক প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ফিজিওথেরাপি (ইঝচঞ), মাস্টার্স অব ফিজিওথেরাপি (গঝচঞ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ (গচঐ) ডিগ্রি অর্জন করেন। তিনি স্পাইন পেইনের উপর লন্ডনের ম্যাকোঞ্জি ইনস্টিটিউট হতে এম.ডি.টি (গউঞ) অর্জন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন (টঈখ) হতে ব্রেইন স্ট্রোকের উপর টিএমএস (ঞগঝ) ট্রেনিং করেন। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম মাস্টার্স অব ডিজেবিলিটি এন্ড রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্ট (গউগজ) বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের (ইচঅ) প্রাক্তন সভাপতি ও দেশের প্রথম ফিজিওথেরাপি শিক্ষা বিষয়ক কলেজ ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি) প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে ঢাকার শ্যামলী রিং রোডে অবস্থিত এসপি হাসপাতালে নিয়মিত রোগি দেখেন।


