বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

কম খরচে সঠিক ক্রেতার কাছে বিজ্ঞাপন পৌঁছাবে ‘অ্যাডজোইক’

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) বিজ্ঞাপন কেনার প্ল্যাটফর্ম ‘অ্যাডজোইক’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রচলিত ডিজিটাল বিজ্ঞাপনের খরচ কমিয়ে সঠিক মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে কাজ করবে প্ল্যাটফর্মটি।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাডজোইকের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘ডিসেলস’-এর অধীনে অ্যাডজোইক কাজ করবে। একই অনুষ্ঠানে বিক্রি বাড়ানো এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং সহজ করতে ‘আম্ব্রেলাএক্স’ নামের আরেকটি প্ল্যাটফর্মকে অ্যাডজোইকের সঙ্গে যুক্ত করার কথা জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জয়ন্ত চ্যাটার্জী, ব্যবস্থাপনা পরিচালক কে এম আমিনুর রহমান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা টিপু আরবিদ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যাডজোইক।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিপ্রতিষ্ঠান ডিসেলসের অধীনে অ্যাডজোইক ও আম্ব্রেলাএক্স যৌথভাবে ডিজিটাল প্রোগ্রামেটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। এই ব্যবস্থা এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ধারায় পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

অ্যাডজোইকের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত চ্যাটার্জী বলেন, অনেক সময় ব্যবসায়ীরা অনুমান করে অনলাইনে বিজ্ঞাপন দেন। এতে প্রচুর অর্থ ও সময় ব্যয় হলেও কাঙ্ক্ষিত ক্রেতা পাওয়া যায় না। অ্যাডজোইক মূলত সঠিক ডেটা ব্যবহার করে কম খরচে প্রকৃত ক্রেতার কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে কাজ করবে।

কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) টিপু আরবিদ জানান, অ্যাডজোইক সাধারণ কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বিজ্ঞাপন ব্যবস্থাপনার টুল নয়; এটি একটি ডিমান্ড-সাইড প্ল্যাটফর্ম (ডিএসপি)। কোনো তৃতীয় পক্ষের কুকির ওপর নির্ভর না করে প্ল্যাটফর্মটি ১০ মিলিসেকেন্ডের কম সময়ে সিদ্ধান্ত নিতে পারে এবং ১০০ মিলিসেকেন্ডের ডিজিটাল নিলামের মাধ্যমে কম খরচে বিজ্ঞাপন নিশ্চিত করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।