নারায়ণগঞ্জে পিস্তল-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার

চেকপোস্টে উদ্ধার রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, দুজনের বিরুদ্ধে আগেও মামলা
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের চেকপোস্টে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মনির রেস্তোরাঁর উত্তর পাশে সাজ্জাদ ট্রেডার্সের সামনের খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নেত্রকোনার দুর্গাপুরের বাসিন্দা এমদাদুল হক (২৭) এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর বাসিন্দা মো. জিহাদ (২৪)। তারা দুজনই বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেনের সহযোগিতায় সদর মডেল থানা পুলিশের একটি দল রাতের টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পুরিয়া হেরোইন, যার মোট ওজন পাঁচ গ্রাম ও আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল এবং একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধার করা মোটরসাইকেলটি ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হতো বলেও পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশের সিএমএস তথ্য পর্যালোচনায় এমদাদুল হকের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৬ সালের ২৭ জানুয়ারি দায়ের করা দুটি মামলার তথ্য পাওয়া গেছে। অপরদিকে, মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
- গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।