বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

দুর্গাপূজা উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় আনসার ভিডিপি’র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন সরকার
অক্টোবর ১৬, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপূজা উপলক্ষ্যে ভাঙ্গুড়ায় আনসার ভিডিপি’র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ ভাঙ্গুড়া বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি’র ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর উপজেলা পরিষদ হলরুমে আনসার-ভিডিপি’র এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উৎসব চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ভাঙ্গুড়া উপজেলার ২১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে সর্বমোট ১৩৬ জন আনসার-ভিডিপি’র সদস্য/সদস্যা দায়িত্ব পালনে প্রস্তুত।

ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ বলেন, আনসার-ভিডিপি’র সদস্যরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবেন। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদ পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে বলে মনে করছি।

এ সময় ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভাঙ্গুড়া পৌর প্রশাসক নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম, ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টি আই) নিখিল চন্দ্র, ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন দলনেতা মো. সবুজ হোসেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন দলনেত্রী রত্না খাতুন, ভিডিপি দলনেতা মো. আছাদুল হক, ভিডিপি দলনেতা সেলিম রেজা, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা উপস্থিত ছিলেন।

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধি।
মোবাঃ০১৭১৭৫৭২২৪৬
১৬ অক্টোবর ২০২৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।