বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

শনিবার খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার, চলবে সরকারি দপ্তরের কার্যক্রমও

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৬, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে। শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক গত রোববার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও সাধারণ কর্মদিবসের মতো ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ৭ অক্টোবর দুর্গাপূজার ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকছে।

এর পরের দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে সরকারি কর্মকর্তারা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আগামী শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি দপ্তর খোলা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।