বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আইএফআইসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ইমরান আহমেদ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৮, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন ইমরান আহমেদ। ব্যাংকিং, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর ২৮ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

ইমরান আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ), সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিআইএসএ), সার্টিফায়েড শরি’য়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (সিএসআরএস)।

পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় বিভিন্ন বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

কর্মজীবনের শুরুর দিকে ইমরান আহমেদ আন্তর্জাতিক নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির (PwC) তৎকালীন সহযোগী প্রতিষ্ঠান কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আইএফআইসি ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও প্রধান নিরীক্ষা কর্মকর্তা, এনআরবি ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার এবং ব্যাংক এশিয়া পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।