বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ঢাকা নবাবগঞ্জে ৭ মামলার আসামি কুখ্যাত চুর খ্যাত ও মাদক কারবারি নান্নু মিয়া গ্রেফতার

মোঃ শাহীনউজ্জামান শাহীন
অক্টোবর ২৫, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা নবাবগঞ্জে ৭ মামলার আসামি কুখ্যাত চুর খ্যাত ও মাদক কারবারি নান্নু মিয়া গ্রেফতারডেস্ক রিপোর্ট শাহীনউজ্জামান শাহীন

ঢাকা জেলার নবাবগঞ্জে মাদক ব্যবসা ও চুরির সিন্ডিকেটের অন্যতম হোতা কুখ্যাত খ্যাত চোর
নান্নু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ২৪ অক্টোবর ২০২৬ রাতে উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত নান্নু
মিয়া নবাবগঞ্জ থানার রায়পুর গ্রামের মৃত পরান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নান্নু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই এবং চোরাই মাদক কেনাবেচার সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি চুরির মামলা সহ একাধিক
মাদক মামলা রয়েছে। সে মেলেং বাজার ও এর আশেপাশের এলাকায় অপরাধ চক্র পরিচালনা করে আসছিল। পাড়াগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ আলামিন হোসেন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মেলেং বাজারে অভিযান চালিয়ে এই কুখ্যাত অপরাধীকে আমরা আইনের আওতায় এনেছি। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের এই ধরণের মাদক ও চুরি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”গ্রেফতারকৃত নান্নু মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।