বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম
অক্টোবর ২৪, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার :

*সাইফুল ইসলাম*
গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম(৪০)নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার স্বামীর নাম শাহীন মিয়া। বিগত ৬/৭ মাস আগে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় বলে এলাকাবাসী জানায়।তা’ছাড়া আনুমানিক ৬ মাস ধরে তার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল বলে এলাকাবাসী জানিয়েছে।সিয়াম মিয়া (১৯) নামে তার এক ছেলে রয়েছে।

আজ শনিবার(২৪ অক্টোবর)বিকেলে পুলিশ তেঘরিয়া কালী মন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক এস আই নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ছেলে ও ছেলের বউ-এর সাথে থাকতেন।

ছেলের বৌ তার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিল বেশ কয়েক দিন আগে। আজ শনিবার এসে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে সে প্রতিবেশীদেরকে জানায়।পরে পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারনা ওই নারী বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছিল।

মরদেহ উদ্ধার করে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।