বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘পুরো পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও একসঙ্গে থাকব’, রাশমিকাকে নিয়ে বিজয়

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও তাঁর স্ত্রী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক মন্তব্যের জবাবে এবার মুখ খুলেছেন বিজয়। জানিয়েছেন, তাঁরা দুজনই সুখে আছেন এবং বাইরের সমালোচনা তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় লেখেন, তাঁর স্ত্রীই তাঁর সবচেয়ে ভালো বন্ধু। জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তিগুলোর একটি হলো রাশমিকা। তাঁদের নিয়ে যাঁরা চিন্তিত, তাঁদের আশ্বস্ত করে বিজয় জানান, তাঁরা দুজনই দারুণ সুখে আছেন। নিজেকে ভাগ্যবান বলেও উল্লেখ করেন তিনি।

বিজয় আরও লেখেন, ‘পুরো পৃথিবী যদি আমাদের বিপক্ষে দাঁড়ায়, তবু আমরা একসঙ্গে থাকব।’

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনা নিয়ে কথা বলেছিলেন রাশমিকাও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব সমালোচনার প্রতিবাদ জানান।

এবার বিজয়ও নেতিবাচক মন্তব্যের জবাব দিয়ে স্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন। তাঁর বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে চলা সমালোচনার চেয়ে রাশমিকার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।