দৈনিক অভয়নগর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় দৈনিক পত্রিকার পাতার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় দৈনিক পত্রিকার পাতার পক্ষ থেকে দৈনিক অভয়নগর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
গত ৩১ অক্টোবর শনিবার আয়োজিত পত্রিকাটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও একটি গৌরবময় অধ্যায়ে পদার্পণ করেছে দৈনিক অভয়নগর।
এ উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকার পাতা পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
গণমাধ্যম সমাজের দর্পণ। আর সেই দর্পণে সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রতিফলন ঘটাতে দৈনিক অভয়নগর পত্রিকা আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা জাতীয় দৈনিক পত্রিকার পাতার।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে দৈনিক অভয়নগর পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভকামনায়,
জাতীয় দৈনিক পত্রিকার পাতা পরিবার।


