বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধী
নভেম্বর ১, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি: এমপি মিলন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক উল্লেখ করে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, যুব সমাজই দেশের অর্থনীতি চাঙ্গা করার মূল শক্তি। দক্ষ ও কর্মক্ষম যুবকদের কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার সকালে দুই উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
এমপি মিলন বলেন, দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশই যুবক। তাই দেশ গঠনে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে চাঙ্গা করতে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, খাল কাটা, গাছ লাগানো, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো উৎপাদনমুখী উদ্যোগে যুব সমাজকে সম্পৃক্ত করতে হবে। এসব কার্যক্রমে যুবকরাই সবচেয়ে বেশি কর্মক্ষম ভূমিকা রাখতে পারেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘ইতিহাসের রাখাল রাজা’ ও মহান দার্শনিক হিসেবে উল্লেখ করে এমপি মিলন বলেন, জিয়াউর রহমানের মধ্যে ছিল অগাধ দেশপ্রেম। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে তিনিই প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন। ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার বৈপ্লবিক কর্মসূচিতে তিনি যুব সমাজকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন।
নিজেদের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থানের বিষয়টি ইশতেহারে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদাভিত্তিক ও জ্ঞাননির্ভর কারিগরি শিক্ষা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করার বিষয়টি উল্লেখ করে এমপি মিলন বলেন, গত বছর মোহনপুরের একজন যুবক এই পুরস্কার পেয়েছিলেন। এবারও একজন যুবক রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। তিনি পরিবারের সন্তানদের কর্মমুখী কাজে উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার ইউএনও, মাঠকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে এমপি মিলন বলেন, তিনি কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।
অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।