বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু :

সাইফুল ইসলাম
নভেম্বর ৭, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে বৃদ্ধের মৃত্যু :

*সাইফুল ইসলাম*
গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যদের মারপিটে আহত বৃদ্ধ মিজানুর রহমানের(৭৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪ চার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের একাধিক ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের গ্রামের মনির মোল্লা ছেলে শুভ মোল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।তাদের সাথে জমি-জমা নিয়ে ওই বৃদ্ধের বিরোধ চলে আসছিল ।

এর জের ধরে বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাক বিতন্ডার এক পর্যায়ে শুভর পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে ওই বৃদ্ধের ওপর হামলা চালায়।

এতে তিনি মারাত্মক আহত হন। তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ফিরিয়ে এনে বৃহস্পতিবার(৫ নভেম্বর)বিকেলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে।

ওই বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তাই মামলাও হয়নি। হয়ত দাফন শেষে রাতে মামলা হতে পারে বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।