শ্রমিক আন্দোলন ঘিরে মদনপুরে শ্রমিক-মালিক ও প্রশাসনের বৈঠক
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
চলমান শ্রমিক আন্দোলন, বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ইউনাইটেড গার্মেন্টসের শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বন্দর উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ই নভেম্বর বুধবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইউনাইটেড গার্মেন্টসের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন। এ সময় গার্মেন্টসের মালিকপক্ষ, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিনসহো
বন্দর উপজেলা বিএনপি’র সহ সভাপতি রহিম মির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, মদনপুর ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতা
ও হাজী আব্দুল হক্ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক, রুহুল আমিন প্রধান,এম এ মহসিন প্রধান, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খোকন প্রধান, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল প্রধান, বন্দর থানা বিএনপি নেতা, মাহবুব শিকদার, বিএনপি নেতা মোঃ মনির হোসেন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় চলমান শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার জন্য শ্রমিক ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে সংশ্লিষ্টরা শ্রমিকদের ন্যায্য দাবি ও মালিকপক্ষের অবস্থান বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং মহাসড়কে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় শ্রমিক-মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
তারা গার্মেন্টস এ আলোচনার পরে মদনপুর বাস স্ট্যান্ডে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন


