বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

২০ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে চারুর ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করছে গ্রেট ওয়াল সিরামিক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

গৌরব, উদ্ভাবন ও গুণগত মানের অঙ্গীকার নিয়ে দুই দশকের পথচলা উদ্‌যাপন করছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড গ্রেট ওয়াল সিরামিক। এ উপলক্ষে আজ শনিবার ঢাকার বাংলামটরে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ২৮ নম্বরে অবস্থিত নাভানা জহুরা স্কয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গ্রেট ওয়াল সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসিফ ইকবাল মাহমুদ, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান, ব্যবসায়িক বিভাগের প্রধান জিয়াউর রহমান এবং চারুর ব্যবসায়িক বিভাগের প্রধান এভিনিউ সাংমা। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক সহযোগী, ডিলার, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

প্রতিষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হচ্ছে চারুর ফ্ল্যাগশিপ স্টোর। সেখানে চারুর স্যানিটারি ওয়্যারের নান্দনিক সংগ্রহ, আধুনিক নকশা এবং সমসাময়িক বাথরুম সলিউশনের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ধরনের ব্র্যান্ড অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে গ্রেট ওয়াল হাই-টেকের নতুন ব্যবসায়িক বিভাগ হিসেবে যাত্রা শুরু করছে টেকনোব্যাট ব্যাটারি। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ব্যাটারি, জ্বালানি ও পরিবহন খাতে নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি ব্যবসার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ উদ্ভাবন, ব্যবসায়িক বহুমুখীকরণ ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনার অংশ। দুই দশকের সাফল্য ও অগ্রযাত্রাকে ভিত্তি করে ভবিষ্যতেও ব্যবসায়িক সম্পর্ক জোরদার, নতুন সম্ভাবনা তৈরি এবং গ্রাহক ও অংশীজনদের জন্য আরও বেশি মূল্য সংযোজনে কাজ করার প্রত্যয় জানিয়েছে গ্রেট ওয়াল সিরামিক।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।