পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘অতীতে দেশ চলত বড় ভাই আর ওপরের নির্দেশে’

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা, বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সকল প্রকার বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৩টায়  রাজধানীর দারুসসালামে গোলারটেক ঈদগাহ মাঠের পূর্ব গেইটে  থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমীর হেকিম আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি  আবু হানিফের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা.মঈন উদ্দিন,মনিরুল ইসলাম মৃধা, জি এম হাফিজুর রহমান, আব্দুল্লাহ মুয়াজ প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, ছাত্র-জনতার ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে এক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে এবং আমরা উম্মুক্ত পরিবেশে আপনাদের সাথে কথা বলার সুযোগ লাভ করেছি। কিন্তু এক্ষেত্রে আমাদের আশঙ্কা এখনো শেষ হয়ে যায়নি। কারণ, পতিত স্বৈরাচারের প্রতিভূরা এখনো ঘাপটি মেরে রয়েছে। জনপ্রশাসনেও তাদের উপস্থিতি আছে। তারা জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করে অর্জিত বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। কিছু ব্যতিক্রম ছাড়া স্বাধীনতা পরবর্তী ৫৩ বছরের শাসকগোষ্ঠী এই কাজটিই করেই নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করে এসেছে। দেশ চলতো বড় ভাই আর ওপরের নির্দেশে। অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে আমাদেরকে সে অশুভ বৃত্ত থেকে অবশ্যই বেড়িয়ে আসতে হবে। অন্যথায় বিপ্লবীদের রক্তের সাথে বেইমানী করা হবে।

তিনি বলেন, ফ্যাসীবাদী সরকার দেশের সকল অবকাঠামো  ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজী, টেন্ডারবাজী, ব্যাংক ও শেয়ার মার্কেট লুট করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি এবং জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা দেশ থেকে অর্থপাচার করে কানাডার বেগম পাড়া বানিয়েছে। কিন্তু ৩৬ জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সে অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এসব বিপ্লবীদের কোন অবস্থায়ই খাটো করে দেখার সুযোগ নেই। দেশে রাজনৈতিক হানাহানিকে আর কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধের দাবিতে এবং আওয়ামী ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে  কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যেগে মিরপুর ১৩ এলাকায় সন্ত্রাস, চাদাবাজ ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।

থানা আমীর রেজাউল করিম মাহমুদের নেতৃত্বে গণমিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাফরুল পশ্চিম থানা আমীর আব্দুল মতিন খান, জামায়াত নেতা খান হাবিব মোস্তফা, আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, শাহিন আলম, নিজাম আহমেদ ও  রফিকুল আলম, বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান খান, শহিদুল্লাহ বেপারী, শহিদুল্লাহ মাদানী ও সিরাজুল ইসলাম সরদার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।