বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আড়াল ভাঙলেন মোনালি, সুসংবাদ ঘোষণা

Main Admin
নভেম্বর ২১, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

অনেক দিন ধরেই আড়ালে আছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এখন আর আগের মতো সিনেমার গান কিংবা মঞ্চে কোথাও দেখা যায় না তাকে। প্রিয় গায়িকাকে নিয়ে উদ্বেগ বাড়ে ভক্তদের মনে। এবার প্রকাশ্যে এসে আশ্বস্ত করলেন ভক্তদের, সঙ্গে দিলেন নতুন কাজের খবর। সম্প্রতি নেটমাধ্যমে অনুরাগীদের সঙ্গে মনের কথা ভাগাভাগি করেছেন মোনালি। জানালেন আড়ালে থাকার কারণ। তিনি বলেন, পূজার আগে থেকেই ভীষণ অসুস্থ আমি। একটার পর একটা শারীরিক সমস্যা যেন আমার পিছু ছাড়ছে না। দাঁতে হঠাৎই একটা সমস্যা দেখা দেয়। তার ফলে দাঁতে অস্ত্রোপচার করতে হয়েছিল।তিনি আরও বলেন, ওই সময় আমাকে কেউ দেখলে অবাক হয়ে যেত, আমার মুখ এতটাই ফুলে গিয়েছিল তখন। এটা শেষ হতেই মারাত্মক জ্বর হয়। এখন একটু ভালো আছি। এটা ভেবে ভালো লাগে যে, আপনারা আমার খেয়াল রেখেছেন। আমি সবাইকে তাই ধন্যবাদ জানাতে চাই।

মোনালি বলেন, এত বছর ধরে গানবাজনার সঙ্গে যুক্ত আছি। অনেক ছোট থেকে কাজ করছি। এতটা কম বয়স থেকে কাজের চাপ নিয়েছি যে এখন একটু অসুবিধাই হচ্ছে। এখন ছুটি কাটাচ্ছি। সঙ্গে নতুন কাজের পরিকল্পনাও করছি। সবটা মিলিয়েই মনে হলো যে, তোমাদের সঙ্গে একটু আলোচনা করি।নতুন কাজের বিষয়ে গায়িকা বলেন, আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নতুন গান নিয়ে আসব ঠিক করেছি। আর নিয়মিত সোশ্যাল মিডিয়ায়ও আসব।

দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে থাকেন মোনালি। গোপনে সেখানে বিয়েও সেরেছিলেন গায়িকা। তার সেই বিয়ে নিয়েও অনেক জল্পনা শোনা যায়। অনেকের মনেই প্রশ্ন মোনালির সেই বিয়ে আদৌ টিকে আছে কিনা! যদিও এই নিয়ে কখনো মুখ খোলেননি তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন গায়িকা।বেশ কয়েক মাস আগে তার এক মন খারাপের পোস্ট উসকে দিয়েছিল জল্পনা। সেই পোস্ট দেখে অনেকেই মনে করেছিলেন যে, তাহলে কি বিবাহিত ও ব্যক্তিগত জীবনে সুখী নন গায়িকা? তবে সেই সময় ওই জল্পনা নিয়ে কোনো বাক্যব্যয় করেননি মোনালি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।